০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন গণ মিছিল ও সমাবেশ

শ্যামনগর প্রতিনিধি : শেখ মেহেদী হাসান
  • Update Time : ০৬:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৬৫ Time View

জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ গন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হইতে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মাইক্রো স্ট্যান্ডে এসে শেষ হয়।উক্ত সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশ সঞ্চালনায় ছিলেন মোঃ আশেক এলাহী মুন্না ও সভাপতিত্ব করেন মোঃ সোলাইমান কবির, আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মো.মনিরুজ্জামান মনির।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য আহবায়ক মোঃ সোলাইমান কবির, সদস্য সচিব মোঃ আশেক ইলাহী মুন্না, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক কাশেম মোড়ল, যুগ্ম আহবায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক গাজী শাহ আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও

শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, শামসুজ্জোহা টুটুল, প্রভাষক মোক্তার হোসেন সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা। জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সবার দায়িত্ব।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন গণ মিছিল ও সমাবেশ

Update Time : ০৬:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬