০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিকরগাছা পতিনিধি
  • Update Time : ০৬:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৯৮ Time View

যশোরের ঝিকরগাছায় ০৫আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(০৫আগস্ট) বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোছা: সাবিরা সুলতানা মুন্নি।

তিনি ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রকৃত আদর্শ ধারণ করে বর্তমান প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। তিনি জুলাই বিপ্লবের চেতনাধারী স্বার্থান্বেষী মহলকে কঠোর হুঁশিয়ারী উচ্চারণের পাশাপাশি সরকার বিরোধী যেকোনো উস্কানি,অপপ্রচার, মিথ্যাচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সকল দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জুলাই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মা’ বেগম শিরীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেষ্ঠ নেতা মোর্তজা এলাহি টিপু,থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান,সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন,ঐতিহাসিক ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও আদর্শিক চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ,উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মাহমুদ আকাশ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,উপজেলা জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের উপহার ও কৃতি ৩৩জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই দিবস উপলক্ষে রচনা,কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : ০৬:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬