০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি বিলকিস ইসলামের মতবিনিময়

ভবদিশ চন্দ্র, জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি
  • Update Time : ০৭:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২৫৫ Time View

নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ই আগস্ট) আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল, সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙালি।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঠালী ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেরুদণ্ড সোজা করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি আগামীর বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের প্রতিষ্ঠানগুলোর নানা সমস্যা ও সংকট তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সভায় জলঢাকা উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি বিলকিস ইসলামের মতবিনিময়

Update Time : ০৭:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬