০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১২৬ বাংলাদেশি শ্রমিকের ৩ মাসের বেতন বকেয়া, সমাধানে কোম্পানি পরিদর্শনে দূতাবাস

ইমামুল হোসেন মালয়েশিয়া
  • Update Time : ০৮:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৮৬ Time View

মালয়েশিয়ার পাহাং রাজ্যের মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে কর্মরত ১২৬ বাংলাদেশিসহ প্রায় ২৫০ অভিবাসী শ্রমিক তিন মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। এতে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশে থাকা তাঁদের পরিবারগুলোও আর্থিক সংকটে পড়েছে।

বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের শ্রমিকরা অভিযোগ করেছেন, নিয়োগ চুক্তিতে উল্লেখ করা শর্তের বাইরে তাঁদের দিয়ে কাজ করানো হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-কে জানান, বেতন বকেয়া থাকায় দেশে থাকা পরিবারের সদস্যরা ঋণ ও জমি বন্ধকের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন।

শ্রমিকরা জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় আসতে তাঁদের অধিকাংশের জনপ্রতি প্রায় ১৬ থেকে ১৮ হাজার রিঙ্গিত খরচ হয়েছে। এই অর্থের বড় অংশ ব্যাংকঋণ, জমি বন্ধক কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে সংগ্রহ করা হয়েছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় মালয়েশিয়ায় আসা এসব শ্রমিক এখন নিজেরাই চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ, চুক্তিতে দৈনিক আট ঘণ্টা কাজের কথা থাকলেও তাঁদের দিয়ে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়েছে এবং দৈনিক মজুরি দেওয়া হয়েছে ৬৫ রিঙ্গিত। পাশাপাশি নিয়মিত সাপ্তাহিক ছুটিও দেওয়া হতো না বলে অভিযোগ তাঁদের।

এ ছাড়া শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা এবং বার্ষিক ছুটিতে দেশে গিয়ে পুনরায় মালয়েশিয়ায় ফেরার ক্ষেত্রে ২ হাজার ৫০০ রিঙ্গিত জামানত দাবি করার অভিযোগও উঠে

Tag :

Please Share This Post in Your Social Media

মালয়েশিয়ায় ১২৬ বাংলাদেশি শ্রমিকের ৩ মাসের বেতন বকেয়া, সমাধানে কোম্পানি পরিদর্শনে দূতাবাস

Update Time : ০৮:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬