০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে শ্যামনগর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

শ্যামনগর প্রতিনিধি
  • Update Time : ০৯:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৬৬ Time View

সাংগঠনিক কার্যক্রম কে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুসংগঠিত ও গতিশীল করতে শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মকাণ্ডকে আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সুলায়মান কবির, সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, সম্মানিত সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক গাজী শহিদুজ্জামান শহিদ, সদস্য আব্দুল মজিদ, মো. নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুগ্ম আহ্বায়ক মঞ্জু এলাহি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান এবং ইউনিয়ন সার্চ কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এছাড়াও রমজাননগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুস সবুর। সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা এবং ইউনিয়ন সার্চ কমিটির সদস্য রবিউল ইসলাম লিটন।

সাংগঠনিক আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এবং জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে বিএনপি সরকার যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পগুলোর সুফল যাতে তৃণমূল পর্যায় পর্যন্ত সাধারণ মানুষ পেতে পারে, সে বিষয় বিএনপি সরকারকে সহযোগিতা করার এবং পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে শ্যামনগর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত 

Update Time : ০৯:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬