১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

মোঃ শফিয়া রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৯৯ Time View

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) বিকেলে আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব মিলনায়তনে ২ নং কপিলমুনি ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কপিলমুনি ইউপির ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিটির পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে এর প্রধান অতিথি পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আওয়াল কবিরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চলনায় ও কপিলমুনি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী শেখ আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি শেখ আওয়াল কবির তার বক্তব্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করাসহ যে কোন বিষয়ে পরামর্শ দিয়ে আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে কোন রকম অবহেলা গ্রহণযোগ্য হবে না, বরং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সমাজ থেকে চুরি, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ মুলক কর্মকাণ্ড নির্মুলে সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বানও জানান এ কর্মকর্তা।

এছাড়াও উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্যগণ তাদের মতামত, প্রতিশ্রুতি ও পরামর্শ প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছা আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬