০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওয়াবেকি বাজারে মশা নিধন স্প্রে, স্বস্তিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১২:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৮৮ Time View

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আটুলিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে নওয়াবেকি বাজারের বিভিন্ন ড্রেন ও আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরের চেয়ারম্যান পার্কে মশা নিধন স্প্রে করা হয়েছে।
মশার উপদ্রব কমিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, নওয়াবেকি বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মী, সংবাদকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
Tag :























