০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

ডেক্স রিপোর্ট
  • Update Time : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ৩১২ Time View

যশোর মনিরামপুর কাশিমনগর ইউনিয়নে ছিনতাই ও লুট করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিবিএস নিউজ এ সংবাদ প্রকাশের পর রেজওয়ান নামের এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্যর এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।

মনিরামপুর কাশিমনগর ইউনিয়ন ছাত্রদলের অবাধ্য নেতা রেজওয়ান এর বিরুদ্ধে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে একের পর এক অপরাধ, নারি কেলেঙ্কারি, হামলা, দখল, অর্থ দাবি, আধিপত্য বিস্তার এবং দলীয় নির্দেশনা অমান্য করাসহ সুনির্দিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণের ভিত্তিতে মনিরামপুরে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে মেরে বিএনপির ইমেজকে সংকটে ফেলছেন ছাত্রদল নেতা রেজওয়ান এই শিরোনামে গত ২৬ শে মার্চ বুধবার অনুসন্ধানী রিপোর্ট করে বিবিএস নিউজ।

এরই জের ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি, ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহনেওয়াজ ইমরান, ২৮ মার্চ শুক্রবার অভিযুক্ত রেজওয়ান কে বহিষ্কার করার সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রেজওয়ানকে বহিষ্কার করা হয়েছে,এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে (বিজ্ঞপ্তিতে) অভিযুক্ত রেজওয়ান এর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

Update Time : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫