১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিনের রাজত্ব, মানছেনা প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রতিবেদ মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ১৯৫ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বেচাকেনা এখন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাজার থেকে দোকান—সবখানেই চলছে পলিথিনের জমজমাট ব্যবসা। পরিবেশ বিধ্বংসী এই পণ্যটি ব্যবহারে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পানি ও স্থানীয় জীববৈচিত্র্য।

স্থানীয় সূত্রে জানা যায়, আইন আছে, কিন্তু প্রয়োগ নেই—এই বাস্তবতাই পলিথিন ব্যবসাকে বেপরোয়া করে তুলেছে,” মন্তব্য করেন এক দোকানদার।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ। প্রশাসনের মাঝে মাঝে অভিযান চালালেও কিছুদিন পরই আবার পুরোদমে শুরু হয় ব্যবসা। এতে সাধারণ মানুষ মনে করছেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট গোপনে এই অবৈধ পলিথিন ব্যবসা পরিচালনা করছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি দ্রুত অভিযান পরিচালনা করা হবে৷ তবে স্থানীয় ব্যবসায়ীদের সচেতনতা না বাড়লে এটি বন্ধ করা কঠিন।

Tag :

Please Share This Post in Your Social Media

লোহাগাড়ায় নিষিদ্ধ পলিথিনের রাজত্ব, মানছেনা প্রশাসনের নিষেধাজ্ঞা

Update Time : ০১:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫