০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক
রায়হান সাকি
- Update Time : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৯২ Time View

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক। এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।
তিনি জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকাসহ দেশের বাইরে আরেকটি স্থানে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন।
আলী রাজ আরও বলেন, আসন্ন ২০ অক্টোবর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।
বাংলাদেশে ড. জাকির নায়েকের আগমনকে ঘিরে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।
Tag :




















