জামায়াত ইস্যুতে হেফাজতের অবস্থান স্পষ্ট করলেন মামুনুল হক: “আমিরের বক্তব্য ব্যক্তিগত”
- Update Time : ১০:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৫৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে হেফাজতে ইসলামের আমিরের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এ বক্তব্যের দায়ভার হেফাজতে ইসলাম নেবে না, কারণ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মামুনুল হক।
তিনি বলেন, “হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজত। সংগঠনের কোনো নেতা রাজনৈতিক বক্তব্য দিলে সেটি তার ব্যক্তিগত মতামত, সংগঠনের নয়।”
সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয়ভাবে ৫ মে’কে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবি উপস্থাপন করা হয়।
এসময় হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুহাম্মদ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



















