০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় বিএনপিতে ফিরলেন কমেট চৌধুরী, বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
  • Update Time : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১২৬ Time View

নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে দলে প্রাথমিক সদস্য পদ দিয়ে পুনর্বহাল করেছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রে আবেদন করেন কমেট চৌধুরী। আবেদন পুনর্মূল্যায়নের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জলঢাকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা জানান, বিএনপির জনপ্রিয়, কর্মীবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কাজে পুনরায় গতি সঞ্চার হবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ বিষয়ে কমেট চৌধুরী জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

এদিকে কমেট চৌধুরীর অনুসারীরা জানান, তিনি দলে ফিরে আসায় উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পুনরায় বিএনপিতে ফিরলেন কমেট চৌধুরী, বহিষ্কারাদেশ প্রত্যাহার

Update Time : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫