লোহাগাড়ায় ফুটবল টুর্নামেন্টের টিকিট ফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
- Update Time : ১২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১২১ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য ফুটবল ম্যাচকে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে সম্প্রতি ম্যাচের টিকিট ফি নির্ধারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রশাসনের এমন আয়োজন সাধারণ মানুষের বিনোদনের জন্য হলেও টিকিটের মূল্য তুলনামূলক বেশি নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ ফুটবলপ্রেমীরা খেলা উপভোগ করতে আগ্রহী হলেও আর্থিক কারণে অনেকেই টিকিট সংগ্রহে অসুবিধায় পড়তে পারে যার ফলে তারা খেলা দেখার আনন্দটা হারিয়ে ফেলবে।
এদিকে,ফেসবুক ও স্থানীয় অনলাইন গ্রুপগুলোতে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, জনগণের অর্থে পরিচালিত প্রশাসনিক আয়োজনের খেলা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত।
অন্যদিকে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিগত সময়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টূর্নামেন্টে খেলার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা হতে স্পন্সরের নামে চলতো চাঁদাবাজি৷ তাই টুর্নামেন্টের আয়োজন, মাঠ সংস্কার ও অন্যান্য ব্যয় মেটাতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছপ। কারও অসুবিধা যেন না হয়, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷
এ নিয়ে সচেতন মহল মনে করছেন, প্রশাসন চাইলে টিকিটের মূল্য পুনর্বিবেচনা করে খেলাটিকে আরও জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলতে পারে।



















