১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বাঁচছে, ভোগান্তি কমছে—শৃঙ্খলার ফল পাচ্ছে লোহাগাড়াবাসী

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৯৭ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক সময়ে সড়ক ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের নেওয়া উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ফলস্বরূপ, যানজট কমেছে, সময় বাঁচছে এবং দৈনন্দিন ভোগান্তি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ ও পার্কিং নিয়মে পরিবর্তনের কারণে এখন আর আগের মতো দীর্ঘ যানজট দেখা যায় না। দোকানপাট ও রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরতে শুরু করায় ব্যবসায়ীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি পথচারীরাও সহজে চলাচল করতে পারছেন।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, জনস্বার্থে গৃহীত এসব উদ্যোগকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালিয়ে যেতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে যেখানে অফিস বা স্কুলে যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো, এখন সেই সময় অনেকটাই কমেছে। লোহাগাড়ায় এখন সত্যিই পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগের ফলে লোহাগাড়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন, আমরা লোহাগাড়া থানা প্রশাসন কর্তৃক সবসময়ই আমাদের দায়িত্ব থেকে চেষ্টা করি কিভাবে লোহাগাড়া স্টেশন শৃঙ্খলার মধ্যে রাখা যায়৷ আমরা কিছু দিন আগে মহাসড়কের দু পাশের দখল জায়গা গুলো উচ্ছেদ করে চলাচলের জায়গা বৃদ্ধি করলাম৷ আমাদের উদ্দেশ্য ছোট গাড়িগুলো দুপাশে চলবে এতে যানজট কমিয়ে আসবে অনেকাংশ। আশা রাখি আপনারা তা দেখতে পাচ্ছেন৷ তবে প্রশাসন চাইলে পরিবর্তন আসবে হবে তা কোন কথা নয় আমাদের সবাইকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

সময় বাঁচছে, ভোগান্তি কমছে—শৃঙ্খলার ফল পাচ্ছে লোহাগাড়াবাসী

Update Time : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫