০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াদুদ ভূইয়ার পক্ষে গুইমারা সদর ইউনিয়ন বিএনপির প্রচারনা ও ধানের শীষের গণসংযোগ

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ
  • Update Time : ০৬:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১০৩ Time View

খাগড়াছড়ি-২৯৮নং আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন গুইমারার সদর ইউনিয়ন বিএনপি ।

রোববার (০২ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর বুদংপাড়া ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে ছিলেন এসএম মিলন, সহ-সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, আব্দুল লতিফ, যুগ্ম-সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ আলা উদ্দিন, যুগ্ম-সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ উপজেলা বিএনপি, আইয়ুব আলী ডালিম, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন গুইমারা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব।

এসময় বক্তারা বলেন, “পাহাড়ের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ওয়াদুদ ভূইয়াকে পুনরায় সাংসদ হিসেবে চান। বিগত ২০ বছর পূর্বে তিনি পাহাড়ে যে উন্নয়ন করেছেন তা আজও দৃশ্যমান। তাই উন্নয়নের জন্য পাহাড়ে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাধারণ মানুষ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আছে। জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ধানের শীষে ভোট চান।

Tag :

Please Share This Post in Your Social Media

ওয়াদুদ ভূইয়ার পক্ষে গুইমারা সদর ইউনিয়ন বিএনপির প্রচারনা ও ধানের শীষের গণসংযোগ

Update Time : ০৬:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫