আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪-টি আসনে বিএনপি’র প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা
- Update Time : ০৯:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা ৪ টি আসনে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাতক্ষীরা-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন, মোঃ কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা-৪ আসলে মনোনয়ন পেয়েছেন, মোঃ মনিরুজ্জামান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তাদের নামগুলো যাচাই-বাছাই করে অনুমোদন করা হয়েছে। প্রার্থীদের মনোনয়ন ঘোষণা হওয়ার পর জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রার্থীদের পক্ষে প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।




















