নাদিম চৌধুরীর গণসংযোগে প্রাণ ফিরে পাচ্ছে ধানের শীষের প্রচারণা
- Update Time : ০৭:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৬৫ Time View

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে ধানের শীষের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন সম্ভাব্য সংসদ পদপ্রার্থী এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি নাদিম চৌধুরী।
গণসংযোগকালে নাদিম চৌধুরী সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে একাত্ম হয়ে প্রচারণা চালান, যা এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বুধবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন, বাজার ও জনবহুল এলাকায় কর্মীদের নিয়ে তিনি ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
নাদিম চৌধুরী বলেন,সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে দলের ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ এবং সিদ্ধান্তৎ লোহাগাড়া-; সাতকানিয়ার জনগণকে সাথে নিয়ে যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে। ধানের শীষ হলো জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের মাধ্যমে গণতন্ত্র ও উন্নয়নের পথ প্রশস্ত হবে।
গণসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবি নেতৃবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলার জেলা
সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




















