১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে শ্যামনগর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেখ মেহেদী হাসান,শ্যামনগর,সাতক্ষীরা।
  • Update Time : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১৮ Time View

সাতক্ষীরা -৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাতিলের দাবীতে শ্যামনগরে মঙ্গলবার বিকালে পৌরসভা সদরে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ থেকে বলেন,বিএনপির জন্ম লগ্ন থেকে দলীয় কর্মকান্ডে সক্রিয় থাকা,মামলা-হামলায় নির্যাতিত, বর্ষিয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর পক্ষে মনোনয়নের দাবীতে নেতাকর্মীরা ধারাবাহিক ভাবে মাঠে অবস্থান নিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনায় কর্মসৃচী অব্যাহত রেখেছে।

নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ থেকে বলেন,হঠাৎ রাজনীতিতে আশা, হাইব্রিড, দলীয় মনোনয়ন প্রাপ্ত মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ সাহেবকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি জোর দাবি করেন।
এ সময় নেতাকর্মীরা আরো বলেন মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা হলে আমরা রাস্তা থেকে ঘরে ফিরবো না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে শ্যামনগর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫