০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইশারীতে রাবার সিট লুট: সশস্ত্র দুর্বৃত্তদের কবলে আতঙ্কে কর্মচারীরা

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
  • Update Time : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৪১ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্যাং এলাকায় একটি রাবার বাগানে সশস্ত্র চক্রের হামলায় বিপুল পরিমাণ রাবার সিট লুটের ঘটনা ঘটেছে। এতে বাগানে কর্মরত শ্রমিক ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতের কোনো একসময় ধুইল্লাজিরি এলাকার জহির কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে ১০–১২ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ প্রবেশ করে। তারা প্রথমেই বাগান কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে প্রায় ৭ শতাধিক রাবার সিট তুলে নিয়ে যায়। চলে যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকিও দেয় দুর্বৃত্তরা।

বাগানের দায়িত্বপ্রাপ্ত স্টাফ রোকেয়া বেগম জানান,
“রাতের অন্ধকারে কয়েকজন অস্ত্রধারী এসে আমাদের ভয়-ভীতি দেখায়। আমাদের চোখের সামনে তারা সব রাবার সিট নিয়ে যায়। এখনো ভয় কাটছে না।”

এদিকে বাগান মালিক জহির কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বাগানে উৎপাদিত সকল রাবার সিট লুট হয়ে গেছে। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় জনগণ অভিযোগ তুলে বলেন, বাগানের পশ্চিম পাশের পাহাড়ের চূড়ায় একটি বার্মাইয়া পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরেই সেখানে বসে বিভিন্ন অপরাধের পরিকল্পনা করা হয় বলে তাদের ধারণা। সঠিক তদন্ত হলে পুরো চক্রের মূল হোতারা বেরিয়ে আসবে।

এ বিষয়ে আলীক্যাং পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বিলেট্টু চাকমা জানান,
“ঘটনাটির বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীরা দ্রুত এই সশস্ত্র লুটচক্রকে গ্রেফতারের মাধ্যমে নিরাপত্তা ফেরাতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বাইশারীতে রাবার সিট লুট: সশস্ত্র দুর্বৃত্তদের কবলে আতঙ্কে কর্মচারীরা

Update Time : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫