শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নারী কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ
- Update Time : ০৪:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৯৯ Time View

নিজের বাড়িতে সবজি চাষ,
কীটনাশক মুক্ত সবজি খাবো ১২ মাস।
এই স্লোগানকে সামনে রেখে
শ্যামনগর উপজেলার পৌরসভা সদরের ৭ নং ওয়ার্ড জাওয়াখালী গ্রামের অর্ধশতাধিক নারী কৃষকের মধ্যে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শীত কালীন বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে জাওয়াখালী যুব সংঘের সভাপতি ও সহকারী শিক্ষক সন্দীপ কুমার গাইনের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ।
এ সময় আরোও বক্তব্য রাখেন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সদস্য হযরত আলী সহ স্থানীয় জাওয়াখালী যুব সংঘের সদস্য স্বপন কুমার গাইন,শান্তি স্বরুপ গাইন,নিহার চন্দ্র ও ইন্দ্রজিত গাইন প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন, আমাদের সংগঠন শুধু রিপোর্টিং করে বসে থাকে না, আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছি,আগামীতে মিডিয়ার কাজ করার পাশাপাশি সকল প্রকার সামাজিক কাজ অব্যাহত রাখবো।
এছাড়াও উপজেলা রিপোর্টাস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মেহেদী হাসান ত্যাগী বলেন আমাদের বাড়ির আঙিনায়,জমির আইল, মৎস ঘেরের ভেড়িতে এমন কি পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সকলকে সবজি চাষে এগিয়ে আসতে হবে, তিনি আরো বলেন পারিবারের নারী কৃষকেরা সবজি চাষের মাধ্যমে পরিবারের চাহিদা মিটিয়ে, কিছুটা হলে ও পরিবারে অর্থনৈতিক স্বচ্ছতা আনতে পারবে, এবং পরিবারকে কীটনাশক মুক্ত সবজি উপহার দিতে পারবে।




















