০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুটাখালী–কাগজিখোলা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের ইট ব্যবহার রোধে এলাকাবাসীর প্রতিবাদ

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
  • Update Time : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৩০ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার খুটাখালী–কাগজিখোলা সড়কের সংস্কার–বিস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ—স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে নজরে এলেও সংশ্লিষ্টরা বিষয়টি উপেক্ষা করে আসছিলেন।

সর্বশেষ গতকাল দুপুরে এ আর বি ব্রিকসের পড়ে থাকা নিম্নমানের ইট এনে সড়কের দুই পাশে সাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হলে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে জাইকা–অর্থায়িত প্রকল্পের কাজ পাওয়া প্রতিষ্ঠান নিশাত গ্রুপের ইঞ্জিনিয়ার, ম্যানেজারসহ দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এলাকাবাসীকে সরকারি মান অনুযায়ী কাজের আশ্বাস দেন এবং নিম্নমানের ইট ব্যবহার করা হবে না বলেও জানান।

কিন্তু আজ সকালে স্থানীয়রা পুনরায় পরিদর্শনে গেলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করে। নিশাত গ্রুপের এক প্রতিনিধি পুনরায় নিম্নমানের ইট ব্যবহারের পক্ষে অবস্থান নেন এবং প্রতিবাদে দাঁড়ানো স্থানীয়দের বিরুদ্ধে “চাঁদা দাবি”র অপপ্রচার করে প্রশাসনকে ডেকে আনেন।

পরে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে ইটগুলো পরীক্ষা করে স্পষ্ট জানান—“এ ইট সরকারি মানের নয়, এগুলো দিয়ে নির্মাণকাজ করা যাবে না।” ফলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, সরকারি প্রকল্পের কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে এবং যেহেতু এটি জনগণের করের টাকায় নির্মিত, তাই সরকারি ম্যানুয়াল অনুযায়ী সঠিক মান বজায় রাখতেই হবে। তারা বলেন—

“রাস্তা হচ্ছে আমাদের টাকায়। উন্নয়ন চাই, কিন্তু অনিয়ম চাই না। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে তা টেকসই হবে না—এসব আমরা মেনে নেব না।”

এই ঘটনায় স্থানীয়দের স্বচ্ছ তদন্ত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

খুটাখালী–কাগজিখোলা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের ইট ব্যবহার রোধে এলাকাবাসীর প্রতিবাদ

Update Time : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫