জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে লোহাগাড়ায় প্রাণীসম্পদ-২৫ উদযাপন
- Update Time : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৮৬ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে লোহাগাড়ায় প্রাণীসম্পদ-২৫ শীর্ষক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬নভেম্বর) উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.সেতু ভূষণ দাশ এর সভাপতিত্বে, খোরশেদ আলম চৌধুরীর এর সঞ্চানলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার খামারিদের মধ্যে উন্নত প্রযুক্তিনির্ভর পশুপালন, রোগ নিয়ন্ত্রণ, টিকাদান কার্যক্রম এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় খামারি, কৃষক ও প্রাণীসম্পদ সংশ্লিষ্টদের উপস্থিতিতে দিনব্যাপী সেমিনার, আলোচনা এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রাণীসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি। দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের কোনো বিকল্প নেই। সরকার খামারিদের উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা বাড়াতে নিরলসভাবে কাজ করছে
উপজেলা পপ্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সেতু ভূষণ দাশ বলেন- ‘আজ ২৬শে নভেম্বর থেকে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানসূচী বাস্তবায়িত হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিশাল কর্মযজ্ঞের সমারম্ভ আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে সূচিত হল’। সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর মাস ভ্যাক্সিনেশন, খামারী প্রশিক্ষণ আয়োজন, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, স্কুল মিল্ক ও এগ ফিডিং, কৃমিনাশক বিতরণ ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ খামারিদের আরও সচেতন ও সক্ষম করে তুলবে এবং এলাকায় প্রাণীসম্পদ উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।




















