টানা সপ্তমবার শ্রেষ্ঠ—ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামানের সাফল্যের ঝলক
- Update Time : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১০০ Time View

টানা সপ্তমবারের মতো শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেলেন লোহাগাড়া উপজেলার দক্ষ ও সৎ ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার।
২৬অক্টোবর (মঙ্গলবার) আয়োজিত অনুষ্টানে চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এ সম্মাননা তুলে দেন ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দারের হাতে।
নাগরিকবান্ধব সেবা, দায়িত্বশীল ভূমিকা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তার নিরলস প্রচেষ্টার ফলেই এ অর্জন ধারাবাহিকভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।
সড়কে বিশৃঙ্খলা রোধ, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলায় ইন্সপেক্টর হাসানুজ্জামানের কার্যকর পদক্ষেপ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। নিয়মিত মাঠপর্যায়ে অবস্থান, তাৎক্ষণিক সমস্যা সমাধান এবং দলের সদস্যদের নিয়ে সমন্বিতভাবে কাজ করায় তাকে শ্রেষ্ঠ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন,এ সম্মান আমার একার নয়, পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের সেবা করার সুযোগই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ তার এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা জানিয়েছেন।




















