শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন ও প্রদর্শনী
- Update Time : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১০৯ Time View

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে বনাঢ্য আয়োজনে জাতীয় প্রানি সম্পদ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্নীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার প্রানি সম্পদ হাসপাতাল মাঠে প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও স্টল প্রদর্শনীয় অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,
প্রানি সম্পদ হাসপাতালের মাঠে প্রায় ৩৫ জন খামারী স্টল আকারে তাদের পালিত বিভিন্ন গরু, ছাগল, হাস মুরগি,ঘোড়া,কুকুর,সৌখিন পাখি স্টলে প্রদর্শন করে ।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, আমাদের প্রান্তিক খামারিদের কে সার্বিক সহযোগিতা করতে হবে,কারন তারা স্থানীয় দুধ, মাংস সহ অন্যান্য চাহিদা পুরন করে যাতে প্রানি সম্পদ পালনে ব্যাপকভাবে উৎসাহিত হন এবং এগুলো থেকে অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করে দেশের সুনাম অর্জন করা যায়।
অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং সর্বসাধারণের উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে।



















