০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের প্রেস কনফারেন্স 

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
  • Update Time : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৯০ Time View

জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণের লক্ষ্যে ৩ মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার রাতে জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম সম্মেলন কক্ষে উপদেষ্টা মন্ডলী ও সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটির সকলের নাম ঘোষণা করেন সভাপতি আসিফ ইকবাল সাজু।

পরে উপজেলার ক্রিকেটকে এগিয়ে নিতে  নবগঠিত কমিটির সভাপতি আসিফ ইকবাল সাজু ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ধারাবাহিকভাবে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তুহিনুর রহমান নয়ন, আবদুল্লাহ আল মামুন, আতাউর রহমান, শামীম হোসেন, শরিফুল ইসলাম পাভেল, মিরাজুর রহমান মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা । সংগঠনের নেতৃবৃন্দ জানান, তিন মাসের এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়েই এ আয়োজন। জলঢাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এটি হবে একটি বড় উদ্যোগ বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের প্রেস কনফারেন্স 

Update Time : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫