০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী বার্তা ছড়িয়ে মানবিক সেবা—সেনাবাহিনীর ব্যতিক্রমী আয়োজন

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৭৫ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী মানবিক সেবা ও সচেতনতা কার্যক্রম। বুধবার (১০ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩ঘটিকা পর্যন্ত উপজেলার সেনাক্যাম্পস্হ একটি মাঠে এ কর্মসূচি পরিচালনা করা হয়। মূল আয়োজনের মধ্যে ছিল মাদকবিরোধী প্রচারণা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ।

ক্যাম্পেইনে সেনাবাহিনীর সদস্যরা মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, পরিবার ও সমাজে এর ভয়াবহতা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার উপায় সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করেন। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ বিতরণ করা হয়।

এসময়ে প্রায়ও ৬শত মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজ উন্নয়ন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সেনাবাহিনীর এই মানবিক-সচেতনতামূলক ক্যাম্পেইন লোহাগাড়াবাসীর মনে ইতিবাচক প্রভাব ফেলেছে—যা মাদকমুক্ত সমাজ গড়ার পথকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সবাই।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনর (অধিনায়ক ১০১ ফিল্ড এ্যাম্বুলেন্স)লে:কর্নেল মো:নাজমুল আক্তার ফেরদৌউস
বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না—এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে বিপর্যস্ত করে দেয়। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও অংশগ্রহণ। আমরা চাই তরুণ প্রজন্ম স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত হোক, পরিবারগুলো মাদক সম্পর্কে সচেতন হোক, এবং সমাজ সমষ্টিগতভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিক।

আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু চিকিৎসা ও ঔষধ বিতরণ করছি না, বরং মানুষকে জানাচ্ছি—সুস্থ জীবন, সুস্থ সমাজ এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে মাদক থেকে দূরে থাকা কতটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং থাকবে। মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদকবিরোধী বার্তা ছড়িয়ে মানবিক সেবা—সেনাবাহিনীর ব্যতিক্রমী আয়োজন

Update Time : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫