তারেক রহমানের জন্মবার্ষিকীতে মোংলায় অসহায় নারীকে নতুন ঘর উপহার
- Update Time : ০৮:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১১৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় এক অসহায় নারীকে নতুন বসতঘর উপহার দেওয়া হয়েছে। মোংলা উপজেলার সোনাইলতলার আনজিরা বেগম নামের ওই নারীর হাতে ঘরের চাবি তুলে দেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আনজিরা বেগমকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন ঘরের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লায়ন ড. ফরিদুল ইসলাম বলেন, “দলের নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমানের জন্মদিনে এই ঘর প্রদান করতে পেরে আমরা আনন্দিত।”
অসহায় আনজিরা বেগম নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি দোয়া ও শুভকামনা জানান।




















