০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল–মোংলা (বাগেরহাট-৩) আসনে টানা তৃতীয়বারের মতো মাঠে জামায়াত প্রার্থী এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ১০:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২১১ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে টানা তৃতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। সকাল থেকে তিনি মোংলা শহরের অলিগলি, রাস্তাঘাট, গ্রামাঞ্চল এবং বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের কাছে সমর্থন ও ভোটের প্রার্থনা করছেন।

প্রার্থী ঘোষণার ছয় মাস আগেই মনোনয়ন প্রাপ্ত হওয়ায় তিনি দীর্ঘ সময় ধরে মাঠে সক্রিয় রয়েছেন। ফলে প্রচার–প্রচারণায় অন্যান্য প্রার্থীর তুলনায় এগিয়ে আছেন বলেও এলাকাবাসীর মন্তব্য। তার নির্বাচনী প্রচারণায় গ্রাম-গঞ্জ ও শহরজুড়ে সরব পরিবেশ তৈরি হয়েছে।

এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন,
“আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম জানাই। দ্রুত তফসিল ঘোষণায় আমরা কৃতজ্ঞ। এই সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে জনগণের হাতে ফিরিয়ে দেবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন,
“২০০৮ সালে আর্মি নিয়ন্ত্রিত নির্বাচনে অংশ নিয়েছি, যা গণতান্ত্রিক পরিবেশের ছিল না—এ কথা সবাই জানে। ২০১৮ সালে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম; কিন্তু সকাল ১০টায় ভোট বর্জন করে ছিলাম। এবার আশা করি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে মানুষ ভোট দিতে পারবে। যদি তা হয়, তবে অতীতের সব প্রচেষ্টার প্রতিফলন দেখতে পাবো ইনশাআল্লাহ।”

তার সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপাল–মোংলা (বাগেরহাট-৩) আসনে টানা তৃতীয়বারের মতো মাঠে জামায়াত প্রার্থী এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ

Update Time : ১০:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫