০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদীকে হামলার প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দিদারুল হৃদয়; গুইমারা প্রতিনিধি
  • Update Time : ১১:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৩১ Time View

দিদারুল হৃদয়; গুইমারা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম -৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
বিকালে গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা । সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে হাদী এবং গুলি করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হাদীকে হামলার প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : ১১:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫