০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ১১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৮ Time View

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান। ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগানে বাগেরহাট শহর উত্তাল হয়ে ওঠে। মিছিলকারীরা অভিযোগ করেন, ওসমান হাদির ওপর এই গুলিবর্ষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

স্বাধীনতা উদ্যানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন,
“যারা যুগে যুগে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, তারাই এ ধরনের হামলার সঙ্গে জড়িত। ওসমান হাদির ওপর গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নির্বাচন বানচালের অপচেষ্টা।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে প্রশাসনকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : ১১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫