শ্যামনগরে প্রধান সড়কের উপর (সোনার মোড়ে) ভাসমান দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ
- Update Time : ০৩:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫৭ Time View

সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি :শেখ মেহেদী হাসান
সাতক্ষীরা জেলার,শ্যামনগর উপজেলার শ্যামনগর টু বংশীপুর এর মাঝে প্রধান সড়কের উপর বিভিন্ন পণ্যের ভাসমান দোকান বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সরে জমিনে গিয়ে দেখা গেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে সোনার মোড় নামক স্থানে উপজেলার সর্ববৃহৎ মৎস্য সেট অবস্থিত, মৎস্য সেটে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে কাঁচা মাছের যানবাহন প্রবেশ করে এবং স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির কাঁচা মাছ সরবরাহ করা হয়। যার ফলে এই স্থানে দৈনিক হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
তাছাড়া শ্যামনগর উপজেলা সদর টু মুন্সীগঞ্জ ও ভেটখালী প্রধান সড়ক হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ও হাজার হাজার বিভিন্ন শ্রেণীর যানবাহন চলাচল করে।
মৎস্য সেটে হাজার হাজার মানুষের দৈনিক সমাগমের ভিত্তিতে একেবারে প্রধান সড়কের উপরে বিভিন্ন রকম পণ্যের অস্থায়ী ভাসমান দোকান গড়ে উঠেছে, ভাসমান বিভিন্ন পণ্যর ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা তাদেরকে বসার জায়গার বিনিময় দৈনিক ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি দোকান থেকে চাঁদা আদায় করছে এবং তাদের বসার সুযোগ দিচ্ছে।
এছাড়া বর্তমান সাতক্ষীরা টু ভেটখালী পর্যন্ত প্রধান সড়ক সম্প্রসারণ এর কাজ চলমান থাকায় প্রধান সড়কে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ও যানজট লেগেই আছে, তার উপর রাস্তায় দোকান বসানোর কারণে যানজট সহ সাধারণ পথচারী ও যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যার কারনে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেতে পারে। তাছাড়া বর্তমানে শীত মৌসুম হওয়ায় পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনে( বাংলাদেশ)অংশে পর্যটকদের সড়ক পথে যাতায়াত বৃদ্ধি পাচ্ছে,সুন্দরবনে যাওয়ার একমাত্র সরাসরি সড়ক পথ এটি।
এ বিষয় নিয়ে সাধারণ পথচারীর সাথে কথা বলে জানা যায় প্রধান সড়কে এ সকল ভাসমান দোকান থাকার কারণে তারা প্রতিনিয়ত আতঙ্কিত থাকে, কখন জানি বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে, এজন্য যাতে রাস্তার উপরে এ সকল ভাসমান দোকান বসতে না পারে এবং যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, তার আগেই তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।




















