০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ সহায়তা পেল ৭০টি অসচ্ছল পরিবার

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১২৯ Time View

বাগেরহাটের রামপালে শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধী শিশুদের পরিবারকে শর্তসাপেক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধী শিশুদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার ভারপ্রাপ্ত এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ইশিতা বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান এবং রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, অর্থ সম্পাদক শেখ সাগর আহমেদ, সদস্য শেখ মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৭০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার ১৮৫ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে মোট ১৫১টি পরিবার এই সহায়তার আওতায় আসবে বলে আয়োজকরা জানান।

নগদ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারকে সহায়তা করা, শিশুশ্রম নিরসন এবং স্কুল থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ সহায়তা পেল ৭০টি অসচ্ছল পরিবার

Update Time : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫