রামপালে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৯:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১১৯ Time View

বাগেরহাটের রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) কে অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত করা হয়। পরে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসান।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ড্রেজার মালিক রেজাউল সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।




















