বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১২২ Time View

বুধবার (২৪ ডিসেম্বর) বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার এর আয়োজনে পুষ্টি মেলা আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় , উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডা: গোলাম আজম, মেডিকেল অফিসার ডা: নুর উদ্দিন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা। এ সময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা।
এর আগে কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতিথিদের নিয়ে আয়োজিত পুষ্টি মেলা ফিটা কেটে উদ্বোধন করেন। মেলায় ৬টি স্টল খাদ্যের উপাদানগুলোর নামে দেয়া হয়। যেখানে নানা ধরনের খাদ্য উৎপাদন সাজানো ছিল। উদ্বোধন শেষে অতিথিগণ পুষ্টি মেলা পরিদর্শন করেন।




















