০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১৬ Time View

বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি এম. এ. সবুর রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, হুড়কা প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক প্রতিনিধিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫