চিকিৎসা নয়, ভালোবাসা বিলিয়েছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন
- Update Time : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৩৭ Time View

দক্ষিণ চট্টগ্রামের আলোচিত সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই মানবিক আয়োজনে শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও রক্তে গ্রুপ প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।
২৭ডিসেম্বর (শনিবার) উপজেলার পদুয়া ইউনিয়ন এর ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়৷
স্থানীয় সূত্র জানায়, চিকিৎসা ব্যয় বহন করতে না পারা মানুষের জন্য এই ফ্রি চিকিৎসা ক্যাম্প ছিল এক বড় স্বস্তির জায়গা। শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সের রোগীরা এখানে সাধারণ রোগের চিকিৎসা, পরামর্শ পান। অনেক রোগী দীর্ঘদিন চিকিৎসার বাইরে থাকলেও এই ক্যাম্পে এসে নতুন করে আশার আলো দেখেছেন।
প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান,
মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অসহায় মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। চিকিৎসা নয়, আমরা আসলে ভালোবাসা ও সহমর্মিতা পৌঁছে দিতে চাই৷
চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন,এ ধরনের মানবিক আয়োজন সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন। অনেক রোগী আছেন যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না—এই ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ।
স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতারা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে লোহাগাড়ায় প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।




















