০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের ভয় কাটাতে না পারলে ভোট সুরক্ষিত হবে না—নাজমুল মোস্তফা আমিন

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • Update Time : ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২ Time View

চট্টগ্রাম–১৫ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেছেন, “অস্ত্রের ভয় কাটাতে না পারলে ভোট কখনোই সুরক্ষিত হবে না। লুন্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন অসম্ভব।

২৭ডিসেম্বর (শনিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ার  কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় তিনি ( নাজমুল মোস্তফা আমিন) বলেন, নির্বাচনী পরিবেশকে ভীতিকর করতে একটি মহল পরিকল্পিতভাবে এলাকায় অস্ত্রের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার আগে যদি মানুষকে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে সেই ভোট কখনো স্বাধীন হতে পারে না। জনগণের ভোটাধিকার রক্ষায় আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিএনপির এই প্রার্থী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে লুন্ঠিত অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি। তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের আস্থা নষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বলেন, চট্টগ্রাম–১৫ আসনে সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভোট চায়। তারা দাবি করেন, অবাধ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত হলে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং প্রকৃত গণরায় প্রতিফলিত হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

অস্ত্রের ভয় কাটাতে না পারলে ভোট সুরক্ষিত হবে না—নাজমুল মোস্তফা আমিন

Update Time : ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫