০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে ৫ ব্যবসায়ী আটক

‎শিপন খলিফা,দাকোপ প্রতিনিধি
  • Update Time : ০৭:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১২৮ Time View

‎সুন্দরবনের কাঁকড়া ধরার সময় আবারও ৪৯০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় সুন্দরবনের কালাবগি এলাকায় গার্ডের অভিযান চালিয়ে এর সাথে জড়িত ৫ ব্যবসায়ীকেও আটক করা হয়।

‎আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

‎কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড নলিয়ানের সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

‎উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু কাঁকড়া আহরণকারী কৌশলে বনে প্রবেশ করে নিষিদ্ধ পন্থায় ডিমওয়ালা কাকড়া শিকার করছে। তাই এসকল কাকড়া আহরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

‎আটককৃতরা হচ্ছে, তরুণ সরকার (২৬), একই এলাকার মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। এদের সকলের বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামের বিভিন্ন এলাকায়।

‎জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

‎তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে ৫ ব্যবসায়ী আটক

Update Time : ০৭:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬