০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ হুসাইন শেখ | রামপাল, বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : ০৯:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৮৩ Time View

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পেড়িখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, আদর্শ ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন এবং প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোড়ল কারিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মোতাহার আলী, শেখ আ. মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের রামপালে প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০৯:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬