০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক রবিউল ইসলাম চৌধুরী মানিকের ইন্তেকাল; সাংবাদিক মহলে শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১১১ Time View

জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-অর্থ সম্পাদক এবং ‘সাপ্তাহিক আমার তিতাস’ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম চৌধুরী মানিক আর নেই। রবিবার বিকেল ৬টা ১০ মিনিটে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের কাজিপাড়া মালিহাটি এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এম এ আবু মুসা, সাধারণ সম্পাদক শাহ আলম বক্স এবং সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশিদ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, রবিউল ইসলাম চৌধুরী মানিক ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও সজ্জন সাংবাদিক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে এক অপূরণীয় ক্ষতি হলো। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্থার পক্ষ থেকে মরহুমের স্মরণে বিশেষ শোক পালন ও সকল সদস্যকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়েছে। পারিবারিক সূত্র জানায়, জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক রবিউল ইসলাম চৌধুরী মানিকের ইন্তেকাল; সাংবাদিক মহলে শোক

Update Time : ০৬:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬