দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান
- Update Time : ০৬:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৯২ Time View

শ্যামনগর পৌরসভার সদরের ০৮ নম্বর ওয়ার্ডে হাইবাতপুর শেখ পাড়ায়, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করেন,শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক জনাব শেখ লিয়াকাত আলী বাবু।
১৬/০১/২০২৬ ইং রোজ শুক্রবার, বিকাল ৪ ঘটিকার সময় শ্যামনগর পৌরসভার সদরে হাইবাতপুর গ্রামের শেখ পাড়ায়, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী,আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব শেখ লিয়াকত আলী (বাবু),
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের জন্য,দেশের মানুষের জন্য অবদানগুলো তুলে ধরেন, তিনি বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের এমন একজন যোদ্ধা ছিলেন তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, জনগণের অধিকার,গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, সহ এ দেশ এবং দেশের মানুষের ন্যায্য দাবি আদায়ে বেগম খালেদা জিয়া কারাবরণসহ, মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশ এবং দেশের মানুষের এতটাই ভালোবাসতেন যে বেগম খালেদা জিয়া “মৃত্যু শয্যায়েও বলেছেন আমি কোথায় যাবো এ দেশ তো আমার, এদেশের মাটি মানুষ সবাই আমার,আমি এ দেশ ছেড়ে,দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবো না”
এমন একজন মানুষের জন্য
এলাকাবাসীর কাছে অন্তরের অন্তরে স্থল থেকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া রাখতে বলেন, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব শেখ লিয়াকত আলি বাবু।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জি এম শামছুদ্দোহা টুটুল, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হযরত আলী, শ্যামনগর পৌর বিএনপির নির্বাচন কমিটির সদস্য সচিব খান আব্দুস সবুর,শ্যামনগর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আরাফাত,শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো.বক্কার হোসেন বকুল,শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ০১ নং সদস্য শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ- মেহেদী হাসান ত্যাগী ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
শেখ মেহেদী হাসান
শ্যামনগর সাতক্ষীরা।
মোবা: ০১৭৭১-৭৯০ ৮৯০




















