নবীনগরে র্যাবের বিশেষ অভিযান: ২টি এয়ারগান ও ৭২০টি গুলি উদ্ধার।
- Update Time : ০৫:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১২৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার একটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল ভোর ৪টার দিকে নবীনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে অপরাধীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়লে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় দুটি উন্নত মানের এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে সুসংরক্ষিত ৭২০টি প্যালেট (এয়ারগানের গুলি) উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর কর্মকর্তারা জানান, এই অস্ত্র ও গুলিগুলো কোনো বিশেষ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




















