০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় বিধবা নারীকে কুপিয়ে হত্যা,রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার।

পাইকগাছা, খুলনা। প্রতিনিধি সৈকত ইমরান
  • Update Time : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৯১ Time View

খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম শ্রীলেখা সানা (৬০)। তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (রাতের সময়) অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটাত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা এবং তাড়াতাড়ি পুলিশকে খবর দেন।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল কার্যক্রম চলছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

সৈকত ইমরান

খুলনা।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় বিধবা নারীকে কুপিয়ে হত্যা,রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার।

Update Time : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬