০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে দুই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে একজন আটক

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
  • Update Time : ০৭:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১১৬ Time View

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া এক মামলায় দুই নাবালিকাকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে গিয়ে একজনকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩) কে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাঁটা গ্রামের মো. ফেরদৌসের ছেলে। ঘটনার সময় তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর এলাকায় অবস্থান করছিলেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি দুই শিশু শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে নিজের বাসায় নিয়ে যান। পরে মোটরসাইকেলে করে তাদের কক্সবাজার সদরের একটি বাণিজ্য মেলায় নিয়ে যান। এরপর তারা কক্সবাজার সদর থানাধীন একটি আবাসিক হোটেলে রাত যাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন দিবাগত রাতে এক নাবালিকা ঘুমিয়ে পড়লে অপর নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানানো হয়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নাইক্ষ্যংছড়িতে দুই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে একজন আটক

Update Time : ০৭:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬