০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন ও মানবিক ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : ০৭:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৮৫ Time View

চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।  ২২জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৫ঘটিকার সময়ে উপজেলা সম্মেলন কক্ষে যৌথ উদ্যোগে  শীতবস্ত্র ( কম্বল)বিতরণ  করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাইফুল ইসলাম ( ইউএনও)

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে (ইউএনও) সাইফুল ইসলাম  জানান , শীতের তীব্রতায় যাতে কোনো অসহায় মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতায় প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিশ্চিত। পাশাপাশি তিনি স্রোতাদের উদ্দেশ্যে বিভিন্ন মানবিক সম্পর্কে পরামর্শমূলক কথা তুলে ধরেন৷

সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা  বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য, রাকিবুল ইসলাম, ফারহান মাহাবুব মিজান, মোহাম্মদ মিজানুর রহমান ও সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, তৌহিদ আফরান, আব্দুল্লাহ আল মুহিত, আব্দুল্লাহ আল নোমান  প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন ও মানবিক ফাউন্ডেশন

Update Time : ০৭:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬