০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ধানের শীষের পক্ষে ডা. শেখ ফরিদুল ইসলামের প্রচারণা মিছিল

মোঃ হুসাইন শেখ | রামপাল, বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : ০৯:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৪৭ Time View

oplus_0

বাগেরহাটের রামপালে বিএনপির মনোনীত প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রামপালের ফয়লাহাট এলাকায় খুলনা–মংলা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রচারণার প্রথম এই মিছিলে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আজ একসাথে আমাদের ১৬টি ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। রামপালের ১০টি ও মংলার ৬টি ইউনিয়নে একযোগে কর্মসূচি পালন করা হচ্ছে। ইনশাআল্লাহ, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্বাচনী কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রতিদিন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ওয়ার্ড ও ইউনিটভিত্তিক মিছিল-সমাবেশ করবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেবে।

ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, কিছু মহল বিএনপির প্রতীক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উজলকুড়, রাজনগর, বাঁশতলী ও মংলা পৌরসভা এলাকা থেকে এ বিষয়ে অনেক ফোন এসেছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কেউ বিভ্রান্ত করতে না পারে।

তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণ করে বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও আল্লাহর ইচ্ছায় তা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দেশের মানুষ আগামীতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আজ থেকে প্রচারে আর কোনো বাধা নেই, সবাই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবেন—তবে অবশ্যই যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ধানের শীষের পক্ষে ডা. শেখ ফরিদুল ইসলামের প্রচারণা মিছিল

Update Time : ০৯:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬