০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতিতে বিশ্বমানের রক্ত পরীক্ষা প্রযুক্তি ‘cobas c311’ উদ্বোধন

মো:নওশাদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ
  • Update Time : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৯৩ Time View

২৫ জানুয়ারি, ২০২৬।ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের নির্ভুল ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতিতে সংযোজিত হলো বিশ্বখ্যাত ‘cobas c311’ বায়োকেমিস্ট্রি ব্লাড এনালাইজার। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে অত্যাধুনিক এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সমিতি সূত্রে জানা গেছে, বর্তমান কার্যকরী কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেডের মাধ্যমে সুইজারল্যান্ডের রোশ (Roche) ব্র্যান্ডের এই মেশিনটি স্থাপন করা হয়েছে। ‘cobas c311’ একটি অত্যাধুনিক অটোমেটেড সিস্টেম, যা অত্যন্ত দ্রুত এবং শতভাগ নির্ভুলভাবে রক্তের গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী কোনো জেলাতে এই প্রযুক্তির মেশিন বর্তমানে নেই, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিক বলেন, “আমাদের মূল লক্ষ্য রোগীদের সেবার মান বাড়ানো। এই আধুনিক মেশিনের মাধ্যমে এখন থেকে স্থানীয় মানুষ উন্নত বিশ্বের মতো নির্ভুল রোগ নির্ণয়ের সুযোগ পাবেন।”

সমিতির সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন বলেন, “এখন থেকে স্থানীয় রোগীদের উন্নত রক্ত পরীক্ষার জন্য কষ্ট করে ঢাকা যেতে হবে না। আন্তর্জাতিক মানের নির্ভুল রিপোর্ট তারা এখন হাতের নাগালেই পাবেন। এতে খরচ ও সময় দুটোই বাঁচবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওমর ফারুক, কোষাধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ আরজু ও মোঃ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির চিকিৎসকবৃন্দ, প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন ও একেএম জাকারিয়া এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেডের রিজিওনাল ম্যানাজার আজহারুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, এই আধুনিক প্রযুক্তির ফলে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের রোগ নির্ণয়ের জটিলতা কমবে এবং সঠিক ও উন্নত চিকিৎসা প্রাপ্তি আরও সুগম হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতিতে বিশ্বমানের রক্ত পরীক্ষা প্রযুক্তি ‘cobas c311’ উদ্বোধন

Update Time : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬