শ্যামনগরে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান
- Update Time : ০৪:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৯১ Time View

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের মো: হাবিবুর রহমান নামক একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় আজ রাত ০২৩০ ঘটিকায় বর্ণিত সন্ত্রাসীর নিজ বাসস্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মো: হাবিবুর রহমানকে যৌথবাহিনী হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে আজ সকাল ০৮৩০ ঘটিকায় উক্ত আসামীকে জব্দকৃত মালামাল সহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।
আটককৃত আসামীর বিবরণঃ
নাম: মো: হাবিবুর রহমান
পিতা: লিয়াকত হোসেন
গ্রাম: নিদয়া
পোস্ট অফিস: আজাদনগর
থানা: শ্যামনগর
জেলা: সাতক্ষীরা
জব্দকৃত মালামালের বিবরণঃ১. দেশীয় আগ্নেয়াস্ত্র ০১ টি,
২. রামদা ০৩ টি,
৩. এস এস পাইপ ১ টি




















