০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত   

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি : শেখ মেহেদী হাসান
  • Update Time : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৭২ Time View

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী চরপাড়া এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে তিন নারী মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আহত নারীরা হলেন—

নাসিমা পারভীন (স্বামী: মুনসুর মোল্লা),

আসমা খাতুন (স্বামী: আনারুল)

এবং মমতাজ বেগম (পিতা: আনছার মোল্লা)।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালিঞ্চী চরপাড়া এলাকায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, মিঠাপানির সংকট দেখা দিয়েছে এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এসব অনিয়ম বন্ধের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ জানালে একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে লবণ পানি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।৷

শেখ মেহেদী হাসান

শ্যামনগর,সাতক্ষীরা

মোবা: ০১৭৭১-৭৯০ ৮৯০

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত   

Update Time : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬