ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বাড়িতে র্যাবের অভিযান, বিদেশি পিস্তল উদ্ধার
- Update Time : ০৬:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৭২ Time View

ব্রাহ্মণবাড়িয়া: জেলা শহরের কলেজপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, কলেজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়িতে অস্ত্র রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। বাড়িটি স্থানীয় মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তল্লাশিকালে সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা র্যাবের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।




















